আজ একটা ছবি এখানে পোস্ট করছি যা আমার মনকে খুব নাড়া দিয়েছে। আশা করি আপনারা এই ছবিটি পছন্দ করবেন এবং ছবিটির মধ্যে যে আবেদন আছে সেটিকে উপলব্ধি করতে পারবেন।
গত ২০-২২শে জানুয়ারী মধ্যপ্রদেশ এর ভোপাল শহরে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয় "শিশুদের খাদ্যের অধিকার" বিশয়ে।এই কনভেনশন টা আয়োজন করে ৬ বছরের কম বয়সী শিশু যারা শ্রমিক পরিবারভুক্ত এবং কিছু সেচ্ছাসেবী সংগঠন। এই কনভেনশনে আলোচিত বিষয়গুলি খানিকটা এইরকমঃ
- অপুষ্টিজনিত শিশুমৃত্যুর কারন পর্যালোচনা
- প্রতিটি শিশুকে খাদ্য বণ্টন
- অপুষ্টিজনিত ঘটনা রোধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভুমিকা
- সুপ্রিম কোর্ট দ্বারা ঘোষিত বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা
- জাতীয় খাদ্য সুরক্ষা বিল
উপরের ছবিটি ২ বছর বয়স্ক বৈষ্ণবী এবং তার মা সঙ্গীতা দেবীর। সঙ্গীতা পেশায় একজন নির্মাণ শ্রমিক। ২০০১ সালে মধ্যপ্রদেশের মুলতাই টাউনশিপে একটি দুর্ঘটনায় সঙ্গীতা তাঁর দুটি হাত হারায়। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট বৈষ্ণবী তার মা কে তার ছোট্ট দুটি হাত দিয়ে খাবার খাইয়ে দিচ্ছে। মা ও তার সন্তানের মধুর সম্পর্ক যা সেই আদিকাল থেকে চলে আসছে তার একটি অপরুপ নিদর্শন হল উপরের ছবিটি।ছবিটি আমাদের একটু নতুন করে ভাবতে শেখায়। আমাদের সামনে ভেসে ওঠে পরস্পর বিরোধী দুই ভারতবর্ষের ছবি। একদিকে কিছু মানুষ ধনসম্পদের চুড়ায় অধিষ্ঠান করছে অপরদিকে অসংখ্য কোমলমতি শিশুরা দুমুঠো ভাত এর জন্য নিজেদের শৈশব কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
অপরদিকে উপরের ছবিটি আমাদের মনে সাহস যোগায় যেকোনো প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন