পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

কর প্রেম
নাহি SHAME
গিয়ে বসো রোদ্দুরে
প্রেম ভেজা দুপ্পুরে

দুটি দেহ এক মন
সাথে থাক নলবন

শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

আঘাত

প্রেম? খায় না মাথায় দেয়?

শিশুটা জন্মেছে পাথরে হাতুড়ি ঠোকার শব্দ শুনে,

তার কাছে গোলাপের কোনও মানে নেই,ভাগে তার শুধু কাঁটা।

জীবন বড় নিষ্ঠুর, বাস্তব বড় কঠোর,

মাথা থেকে পড়া ঘাম মুছে দেয় ছেনীর আঘাত।

কিন্তু শব্দ থেকে যায়,আদি অনন্তকাল,

কখনও তা ভাঙ্গায় সভ্যতার ঘুম, কখনও জায়গা নেয় আস্তাকুঁড়ে।